মোহাম্মদপুরে এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত 

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের পাশে কলেজ গেট এলাকায় এলোপাতাড়ি গুলিকে একজন নিহত হয়েছেন। নিহতের নাম মো. সনু (৩০)। 

রোববার রাতে গুলিবিদ্ধ অবস্থায় ভাগনে মো. সাকিব সনুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা নিরীক্ষার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিহত সনু রিকশা চালাতেন। রাত আটটার দিকে সশস্ত্র কয়েকজন তাকে এলোপাতাড়ি গুলি করেন। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।