ঢামেকে এক কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক কারাবন্দি হাজতির মৃত্যু হয়েছে। তার নাম মো. পাভেল রহমান (৫৪)।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় কয়েকজন কারারক্ষী বুধবার সকালে পাভেলকে হাসপাতালে নিয়ে আসে।

তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি কোন মামলায় বন্দি ছিলেন এবং তার পরিচয় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।