দেড়শো অনিয়মিত বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে

লিবিয়াতে অনিয়মিত হয়ে পড়া দেড়শো বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে। ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের চেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদেরকে ফেরানো হয়। 

শুক্রবার বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে বেনগাজি থেকে ১৫০ জন ঢাকায় পৌঁছেছেন। তারা লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। 

লিবিয়া ফেরত প্রত্যেকের জন্য ছয় হাজার টাকা, কিছু খাদ্যসামগ্রী ও মেডিকেল চিকিৎসা এবং প্রয়োজন অনুসারে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

এর আগে তিউনিশিয়া থেকে দুই দফায় থেকে ২২ জনকে ফেরানো হয়।