সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে টানা দুইবারের সংসদ সদস্য ছিলেন।

রোববার রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  তিনি হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে টানা দুইবারের

একটি সূত্র জানিয়েছে, যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে আদালতে নেওয়া হবে।

সাবেক এ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অর্থপাচার, প্রকল্পে অনিয়মসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে মো. মাহবুব আলী পরাজিত হন স্বতন্ত্রপ্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের কাছে। এর আগে ২০১৪ সালে অ্যাডভোকেট মো. মাহবুব আলী প্রথমবার এমপি নির্বাচিত হন। ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে এমপি নির্বাচিত হয়ে তিনি বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।