মালিবাগে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

তৎক্ষণাৎ ওই নারীর পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে তার বয়স ৪৫ থেকে ৫০ হতে পারে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, এলাকার লোকজনের কাছ থেকে জানা যায়, রাতে মালিবাগ রেলগেটের পাশের রেললাইন দিয়ে ওই নারী পার হচ্ছিলেন। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় তিনি।

পরে খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৪০-৫০ বছর।

শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, যোগ করেন এসআই রফিকুল।