রাজধানীতে হিজবুত তাহরীরের দুই সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

শুক্রবার রাজধানীর তুরাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হিজবুত তাহরীরের দুই সদস্যকে তুরাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ৪ অক্টোবর হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করেছিলো সিটিটিসি।