বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে বাড্ডা হোসেন মার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত মো. শাহ আলম (৬০) পটুয়াখালী সদর উপজেলার তিত কাঠা গ্রামের মৃত উব্বাত আলী ফরাজীর ছেলে। তিনি শাহজাদপুর নতুন বাজার এলাকায় থাকতেন।
দুর্ঘটনার পর শাহ আলমকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু সাদ্দাম হোসেন জানান, সকালে বাড্ডা হোসেন মার্কেটের পেছনে নির্মাণাধীন ভবনের আট তলায় ঢালাই ফিনিশিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত পড়ে যায় শাহ আলম।
পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।