ভিশন কেয়ার এন্টারপ্রাইজের উদ্যোগে ঢাকার বনানীতে একটি হোটেলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জাপানের তৈরি বিশেষ ধরনের কন্টাক্ট লেন্সের উপর দিনব্যাপী একটি ওয়ার্কশপ।
বাংলাদেশের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসকরা এই ওয়ার্কশপ এ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সিড জাপানে তৈরি বিখ্যাত কন্টাক্ট লেন্স ব্র্যান্ড, যারা অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সাথে উন্নত এবং মানসম্মত কন্টাক্ট লেন্স প্রস্তুত করে আসছে।
বাংলাদেশে সিডের আমদানিকারক কোম্পানি হচ্ছে ভিশন কেয়ার এন্টারপ্রাইজ; যাদের মূল উদ্দেশ্য হচ্ছে, খুব সহজ লভ্যে উন্নত মানের কন্টাক্ট লেন্স বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া।