অর্থপাচারের মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন মামুন

গিয়াস উদ্দিন আল মামুনকে দেওয়া সাত বছরের কারাদণ্ডের রায় বাতিল করে খালাস দিয়েছেন হাইকোর্ট। 

বৃহস্পতিবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আাইনজীবী ওমর সাদাত  ও সাব্বির হামজা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।

২০০৭ সালের ৩০ জানুয়ারি গ্রেপ্তার হন গিয়াস উদ্দিন মামুন। চলতি বছরের ৬ আগস্ট তিনি কারামুক্ত হন।