রাজধানীর বনশ্রীতে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত আটটা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান।
তিনি জানান, রাজধানীর বনশ্রীর ‘সি’ ব্লকের আট নম্বর সড়কের ১৬ নম্বর বাসায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এর আগে এদিন সকাল সাড়ে ১০টার দিকে উত্তরার লাভলীন রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।