রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ বিভাগ।
শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার (৪ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত অভিযান চলে।
এসময় অভিযুক্তদের কাছ থেকে ২০ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ১২৭ পিস ইয়াবা ও ২.৫৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা হয়েছে।
ডিএমপির মাদক নিয়ন্ত্রণে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করে।