আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় দুই পুলিশ ট্রাইব্যুনালে

৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুলিয়ায় ছয় জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দুই পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

তারা হলেন কনস্টেবল মুকুল চোকদার ও এস আই মালেক। তাদের বিরুদ্ধে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

এরমধ্যে কনস্টেবল মুকুল চোকদারকে ২৬ ডিসেম্বর আদালতে হাজির করা হয়। এসময় তাকে গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী শুনানি ২৬ জানুয়ারি ধার্য করেন ট্রাইব্যুনাল।

তারিখ অনুযায়ী রোববার (২৬ জানুয়ারি) মুকুল ও মালেককে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় ছয় জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।