সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে নতুন করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখান।
এর মধ্যে সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিনকে রামপুরা থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মিরপুর থানার দুই মামলায় এবং সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে মিরপুর থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।