কলাবাগানে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগান থেকে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ মার্চ) দুপুরে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠায় পুলিশ।

টাইটাস হিল্লল রেমা (৫৫) নামের ওই আইনজীবী ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের জয়রামকুড়া গ্রামের মৃত লিভিং স্টোন রেমার ছেলে।

কলাবাগান থানার উপ-পরিদর্শক এসআই নন্দন কুমার দাস জানান, সকালে নিহতের স্ত্রী কাজে বাইরে যান। বাসায় দুই মেয়ে ছিলো। ওই আইনজীবী তাদের অগোচরে নিজ রুমে ফ্যানের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে স্বজনরা পুলিশকে খবর দেয়।

স্বজনদের বরাতে তিনি বলেন, গত বছর থেকে আর্থিক সমস্যায় ভুগছিলেন ওই আইনজীবী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ কারণে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন তিনি। তবে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।