নিউমার্কেটে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

রাজধানীর নিউমার্কেটের গাউসিয়া মার্কেট এলাকায় চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ মার্চ)  দিনগত রাতে এ ঘটনা ঘটে।

হামলায় আহত চালক মো. রাকিব (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছেন পথচারীর রুহুল আমিন খান রানা।

তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলায়। থাকেন কামরাঙ্গীরচরের রনি মার্কেট এলাকায়।

মো. রাকিব পুলিশকে জানান, রাতে পথ আটকে তাকে ছুরি মেরে ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, আহতের জরুরি বিভাগের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।