বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হওয়া রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (১২ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখান।
এর মধ্যে ভাটারা থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এছাড়া ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।