ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ র্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘নো ওয়ার্ক, নো ক্লাস’ কর্মসূচির আলোকে আইডিয়াল কলেজের শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারীরা পূর্ব ঘোষিত এই বিক্ষোভ র্যালিতে অংশ নেয়।
সোমবার (৭ এপ্রিল) বেলা ১২টায় কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ র্যালিটি সাইন্সল্যাব শাহবাগ হয়ে টিএসসিতে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেযওয়ানুল হকসহ শিক্ষক কর্মকর্তা, কর্মচারীরা। এসময় অসহায় ফিলিস্তিনিদের আর্থিক সহায়তার জন্য উদ্যোগ নেয়া হয়।