শারীরিকভাবে আঘাত দিয়ে তৃপ্তি দেয়া বিকৃত যৌনাচার চক্রের দুই নারী সদস্যকে আটক করেছে ভাটার থানা পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের একটি বাসা থেকে অভিযান চালিয়ে শিখা ও জারা নামে ওই দুই নারীকে আটক করা হয়।
ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরেই কয়েক জন নারী এই বিকৃত যৌনাচার কার্যক্রম চালাচ্ছিলেন এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতেন।
এই কাজে ব্যবহৃত একটি চাবুক, বিশেষ পোষাক সহ হাই হিল ও বুট জুতা উদ্ধার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।