কোরবানি ঈদে আফতাবনগরে বসবে না পশুর হাট

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাব নগরে পশুর হাট বসানোর উত্তর সিটি করপোরেশনের ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করা হয়েছে। এ নিয়ে দুই সিটি করপোরেশনের দুই বিজ্ঞপ্তিই স্থগিত করে দিলো হাইকোর্ট।

সোমবার (৫ মে) বিচারপতি কাজী জিনাত আরা ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছে। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অংশে ইজারার জন্য এক কোটি ৭৭ লাখ ২৫ হাজার টাকার দরপত্রের আহ্বান করা হয়েছিলো। 

এর আগে গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ইজারার নোটিশ স্থগিত করেছিলো হাইকোর্ট। 

এ প্রসঙ্গে রিটকারীর আইনজীবী আনোয়ার হোসেন লিটন বলেন, দুই সিটি করপোরেশনের ইজারার জন্য দরপত্রের নোটিশ হাইকোর্ট স্থগিত করায় এবার আফতাবনগরে পশুর হাট বসছে না।