সময়মতো ছাড়ছে ঈদের ট্রেন

প্রিয়জনের সঙ্গে কোরবানি ঈদ উদযাপনে রাজধানী ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। ঈদযাত্রার চতুর্থ দিনে ঢাকার কমলাপুর রেলস্টেশনে আছে ঘরমুখো মানুষের ভিড়। মঙ্গলবার (৩ জুন) সকাল থেকে সবগুলো ট্রেন কোন বিলম্ব ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে ছেড়ে গেছে।

গত শনিবার থেকে শুরু হয়েছে ঈদযাত্রার ট্রেন চলাচল। পরিবারকে সঙ্গে নিয়ে কেউ ফিরছেন নিজ গ্রামে, কেউবা এসেছেন প্রিয়জনকে বিদায় জানাতে। ঘরমুখো মানুষের সুবিধার্থে চলছে অতিরিক্ত পাঁচ জোড়া বিশেষ ট্রেন। চলবে আগের মতোই আন্তঃনগর ট্রেনগুলোও, তবে ঈদের সময় বাতিল থাকবে সেগুলোর সাপ্তাহিক বন্ধ।

ঢাকায় কোরবানির পশু সরবরাহ স্বাভাবিক রাখতে চলছে তিনটি ‘ক্যাটল স্পেশাল ট্রেন’।

৩ জুন হচ্ছে ঈদের ফিরতি ট্রেনের টিকিট বিক্রিও। আজ মিলছে ১৩ জুনের ট্রেনের টিকিট। ঈদযাত্রার অগ্রিম টিকেট ফেরতযোগ্য নয়। এবারও শতভাগ টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে।

যাত্রীদের নিরাপত্তা দিতে কমলাপুর স্টেশনে বসানো হয়েছে পুলিশ, আরএনবি ও র‌্যাবের কন্ট্রোলরুম।