মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অর্থনৈতিক অঞ্চল মেঘনা ইকোনমিক জোন লিমিটেডের (এমইজেডএল) আওতাধীন শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর মেঘনাঘাট গ্রিড উপকেন্দ্র হতে ২৩০ কেভি লেভেলে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সংযোগ গ্রহণের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি), পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এবং মেঘনা ইকোনমিক জোনের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে।
সোমবার (২৩ জুন) ঢাকার খিলক্ষেতে অবস্থিত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) সদর দপ্তরের বোর্ড রুমে চুক্তিটি সই হয়।
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন বিআরইবির সচিব দিলরূবা শিরাজী, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির কোম্পানি সচিব মো. জাহাঙ্গীর আজাদ এবং এমজিআইয়ের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল।
চুক্তি সই অনুষ্ঠানে বিআরইবি সদস্য (বিতরণ ও পরিচালন) মো. আবদুর রহিম মল্লিক, সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মো. শহিদুল ইসলাম, সদস্য (সমিতি ব্যবস্থাপনা) মো. আনোয়ার হোসেন, সিনিয়র জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ আলী (নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১), পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার (সিস্টেম প্ল্যানিং) মো. মামুনুর রহমান, এমজিআই ডিরেক্টর ব্যারিস্টার তাসনিম মোস্তফা, কন্সালটেন্ট ইঞ্জিনিয়ার মো. শরফুদ্দিন হোসেন (প্রাক্তন প্রধান প্রকৌশলী, পিজিসিবি), ডেপুটি অ্যাডভাইজার এ.কে.এম. মনোয়ার হোসেন আখন্দসহ বিআরইবি, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এবং এমজিআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।