কমলাপুরে ট্রেনের টয়লেটে যাত্রীকে ধর্ষণের অভিযোগ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের টয়লেটে এক যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক রেলের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৫ জুন) সকাল পৌনে ৯টার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনের ‘খ’ বগির ১২১৪ নম্বর এসি কোচে এ ঘটনা ঘটে।

আটক রেল কর্মচারীর নাম সাইফুল ইসলাম (৩০)। তিনি ওই ট্রেনের পাবলিক অ্যানাউন্সমেন্ট অপারেটর। 

রেলওয়ে পুলিশ জানায়, ট্রেনে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার কাছে ওই নারী পিএ অপারেটর সাইফুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। এরপর অভিযুক্তকে ট্রেনেই আটক করা হয়। ট্রেনটি রংপুর অভিমুখে যাত্রার আগে এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে ঘটনাস্থল কমলাপুর স্টেশনে মামলা এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।