রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মাহিয়া (১৫) নামে আরও এক শিশু শিক্ষার্থী মারা গেছে। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন নিহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে বেশিরভাগই শিশু।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মৃত মাহিয়ার শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিলো। এ ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৩ জন ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একজনসহ ১৪ জন মারা গেলেন।
এর আগে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র নাফি (৮), আর বৃহস্পতিবার দুপুরে মারা যায় শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়া (১৪)।