ঢাকায় রাস্তা আটকে মালয়েশিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ

মালয়েশিয়া যেতে না পেরে গমনে ইচ্ছুক আবেদনকারীরা রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার সামনে সড়ক আটকে বিক্ষোভ করেছেন। তাদের অভিযোগ, মালয়েশিয়া যাওয়ার সব কাজ শেষ করলেও সরকারের অবহেলায় যেতে পারেননি।

রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকের ওই সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। এসময় তারা নানা স্লোগান দিতে থাকেন। প্রায় ৪০ মিনিট সড়ক বন্ধের পর আলোচনার আশ্বাসে তারা সরে যান।

বিক্ষোভকারীরা বলেন, কষ্টের টাকায় মালয়েশিয়া যাওয়ার সব কাজ শেষ করলেও সরকারের অবহেলায় যেতে পারেননি। তারা অল্প সময়ের মধ্যে মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থাসহ সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন। 

পরে পুলিশ এসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার জন্য আট জনকে নিয়ে যায়। তখন তারা রাস্তা ছেড়ে পান্থকুঞ্জ পার্কে অবস্থান নেন। 

মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী ভিসা পাওয়া বাংলাদেশি কর্মীদের দেশটিতে প্রবেশের শেষ দিন ছিল চলতি বছরের ৩১ মে।