রাজনীতিমুক্ত থেকে দেশের প্রকৃত প্রতিচ্ছবির কথাই যেন শিশুরা জানতে পারে এমন আহবান জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেন, পূর্ববর্তী সরকার শিশুদের বিকাশের পথে যেভাবে প্রতিবন্ধকতা তৈরি করেছিল, তা যেন আর না হয়।
শনিবার (৮ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এসময় আফরোজা আব্বাস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের বিকাশে ‘নতুন কুঁড়ি’র মতো উদ্যোগ নিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ছিলেন শিশুদের প্রতি আন্তরিক। সেই ধারা বজায় রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিশুদের জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়েছেন।
শিশুদের যার যেখানে প্রতিভা, সেখানে যেন কাজের সুযোগ করে দেওয়া হয় এমনও আহবানও জানান জাতীয়তাবাদী মহিলা দলের এই সভাপতি।