তিনটি বিদেশি পিস্তল, ৬০ রাউন্ড গুলি ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলন করে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর কদমতলী থানার শ্যামপুর এলাকায় ভাঙ্গারী বাড়ির দক্ষিণে মাদকের সিন্ডিকেট গড়ে তোলে এই চক্র। খবর পেয়েই গোয়েন্দা তৎপরতা বাড়ায় ডিবি পুলিশ।
গোয়েন্দা তথ্যে উঠে আসে মাদক সাম্রাজ্য টিকিয়ে রাখতে এই চক্র অস্ত্রের ব্যবহার শুরু করে।
পরে অভিযান চালিয়ে ডিবি মাদকচক্রের মূল তিন হোতা জাহাঙ্গীর আলম, টিটু ও শামীমকে গ্রেপ্তার করে।
এসময় অভিযুক্তদের কাছ থেকে ষাট রাউন্ড গুলি ও বিদেশি পিস্তল জব্দ করা হয়।
নির্বাচন সামনে রেখে এই অস্ত্র ভাড়া দেয়া হয় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিসি (ডিবি-রমনা) মো. আমীর খসরু।