রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১৯ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অভিযানে বিস্ফোরক আইন, চাঁদাবাজি, মাদক, পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশ আইনে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— গোলাম মোস্তফা (৪৮), ইমরান (৩৫), জাকির মল্লিক (৩২), মিরাজ (২৮), সাঈদ (২৮), তাজু (২৭), রুবেল (২৫), শরিফুল (২৫), বাদশা (২৪), সুমিত (২৩) ও কাউসার হাসান (২২)।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।