থাইল্যান্ডের ভিসা নিয়ে চটকদার বিজ্ঞাপন, এড়ানোর পরামর্শ অ্যাম্বাসির

সম্প্রতি থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে কিছু সংস্থা চটকদার বিজ্ঞাপন দিচ্ছে। এতে বলা হচ্ছে, ‘ দুই ঘণ্টার মধ্যে থাই ই-ভিসা অনুমোদনের গ্যারান্টি দেওয়া হচ্ছে।’ বিষয়টি নজরে এসেছে ঢাকাস্থ থাই অ্যাম্বাসির। দূতাবাসের পক্ষ থেকে বলা হচ্ছে, এমন তথ্য সঠিক নয়।

সোমবার (২৪ নভেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানায় দূতাবাসটি।

এতে বলা হয়, রয়্যাল থাই অ্যাম্বাসি স্পট করতে চায়-

  • কোনো এজেন্সি থাই ই-ভিসার গ্যারান্টি দিতে পারবে না।
  • থাই ই-ভিসা অ্যাপ্লিকেশনগুলো আমাদের নিয়মাবলীর মাধ্যমে কঠোরভাবে পর্যালোচনা করা হয় 
  • পাশাপাশি আবেদনকারীদের বিভ্রান্তিকর পরিষেবা এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে।