কর্মবিরতিতে কর্মচারীরা, মেট্রোরেল চলাচল বন্ধ

আল্টিমেটাম শেষে দাবি পূরণ না হওয়ায় সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। এতে বন্ধ হয়ে গেছে মেট্রোরেলের চলাচল।

তাদের দাবি ছিলো- বেঁধে দেওয়া সময়ে ‘স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা’ প্রণয়ন ও প্রকাশ।

শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা তিনটা থেকে ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের (দিয়া বাড়ি-উত্তরা) সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

একটি সূত্র জানায়, ডিএমটিসিএল এমডি ফারুক আহমেদ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে গিয়ে ফেরত আসেন। 

ডিএমটিসিএল এমডির কার্যালয়ে বিপুল পরিমান সেনা সদস্যের উপস্থিতি দেখা যায়।