পুরান ঢাকার লালবাগের ইসলামবাগে একটি প্লাস্টিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
বুধবার (১৭ ডিসেম্বর) ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর দেড়টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছায় ১টা ৫০ মিনিটে।
বর্তমানে লালবাগের দুইটি, হাজারীবাগের দুইটি এবং পলাশী থেকে দুইটি ছাড়াও আরও পাঁচটিসহ মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এছাড়াও সিদ্দিকবাজার থেকে আরও বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।