রাজধানীর মুগদা হাসপাতালের সামনে থেকে তিন বছরের এক শিশুকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনার মূল পরিকল্পনাকারী ও অপহরণকারী মো. চাঁন মিয়াকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, শিশুটিকে উদ্ধারের পাশাপাশি মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
মুগদা হাসপাতাল এলাকা থেকে শিশুটি নিখোঁজ হওয়ার পর র্যাবের গোয়েন্দা নজরদারি ও দ্রুত অভিযানের ফলে এই সফলতা আসে।