আব্দুল্লাহপুরে বাসে আগুন

রাজধানীর আব্দুল্লাহপুরে ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইঞ্জিন ত্রুটির কারণে চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন ধরে যায় বলে জানা গেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

তবে দুর্ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, আগুনের সূত্রপাত হওয়ার পরপরই তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।