আসন্ন নির্বাচন উপলক্ষে সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নিরাপদ নির্বাচন নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে র্যাব-১ তাদের দায়িত্বপূর্ণ এলাকাভিত্তিক জরুরি হটলাইন নম্বরসমূহ প্রকাশ করেছে।
র্যাব-১ এর এলাকাভিত্তিক দায়িত্ব ও যোগাযোগের নম্বরগুলো নিচে দেওয়া হলো:
- ব্যাটালিয়ন সদর: খিলক্ষেত থানা এবং বিমানবন্দর এলাকার নিরাপত্তার জন্য যোগাযোগ নম্বর ০১৭৭৭৭১০১৫০।
- সিপিএসসি: গাজীপুর সদর, গাছা, বাসন, কোনাবাড়ী, কাশিমপুর, জয়দেবপুর, শ্রীপুর, কাপাসিয়া এবং কালিয়াকৈর থানার জন্য ০১৭৭৭৭১০১৬৬।
- সিপিসি-১: গুলশান, বনানী, বাড্ডা, ভাটারা এবং ক্যান্টনমেন্ট থানার (বিমানবন্দর রাস্তার পূর্ব পাশের অংশ) জন্য নির্ধারিত নম্বর ০১৭৭৭৭১০১১৬।
- সিপিসি-২: উত্তরখান, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, তুরাগ, টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম এবং দক্ষিণখান থানার জন্য ০১৭৭৭৭১০১২৭।
- সিপিসি-৩: কালীগঞ্জ, পুবাইল এবং রূপগঞ্জ থানা (রূপগঞ্জ, দাউদপুর ও কায়েতপাড়া ইউনিয়ন শীতলক্ষ্যা নদীর পশ্চিম পার্শ্ব) এলাকার জন্য যোগাযোগ নম্বর ০১৭৭৭৭১০১৩৮।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনী সহিংসতা বা যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে র্যাবের এই ব্যাটালিয়ানসমূহ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।