রাজধানীর কারওয়ান বাজারে কাঠপট্টির পাশে একটি গ্যারেজের আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। আরও ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এই আগুনের ঘটনা ঘটে।
রাত ১০টা ২৮মিনিটে আগুনের খবর আসে বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। থমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
সরেজমিন, রাত ১১টার দিকে আগুনের তীব্রতা কম থাকলেও প্রচুর কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। ঘটনাস্থলের পাশে একটি মেস রয়েছে। তবে সেখানে কেউ আটকা পড়েছেন কি না তা তাৎক্ষণিক ফায়ার সার্ভিস নিশ্চিত করতে পারে নাই।
এই প্রতিবেদন হালনাগাদ করা (রাত সাড়ে ১১টা) পর্যন্ত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে দেখা গেছে।
বিস্তারিত আসছে...