পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেদি, ঘুড়ি উৎসব, ঈদ র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ তিনদিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২০ মার্চ) চাঁদ রাতের সন্ধ্যা থেকেই রাজধানীর রবীন্দ্র সরোবরে শুরু হয় মেহেদী উৎসব। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ আয়োজনে অংশ নেন এনসিপির নেতাকর্মীরা। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে রবীন্দ্র সরোবর এলাকা।
মেহেদী উৎসবের পাশাপাশি ছিলো নানা ধরনের গহনা ও পোশাকের স্টল।
উৎসবের দ্বিতীয় দিন ঈদ র্যালি এবং শেষ দিন ঘুড়ি উৎসবের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন।
আয়োজকদের প্রত্যাশা নাগরিক মিলনমেলা, সংস্কৃতি ও আনন্দ ভাগাভাগির বড় উপলক্ষ হবে এই আয়োজন।