বাহরাইনে ইরানের মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে নিহত বাংলাদেশি এসএম তারেক আলীর মরদেহ আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
এর আগে ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন শুরুর পর গেলো ২ মার্চ বাহরাইনে প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এসময় ইরানের মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে তারেক আলী নিহত হন। তার বাড়ি চট্টগ্রামে।