যাত্রাবাড়ীতে ট্রাক চাপায় রিকশা চালক ও যাত্রী নিহত

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে ট্রাক চাপায় এক রিকশাচালক ও ওই রিকশায় থাকা এক যাত্রী নিহত হয়েছেন।  

শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাতে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত দু'জনই পুরুষ, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। 

ঘটনার পরপরই পথচারীরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত দুইটার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

এসব তথ্য নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত দু'জনের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবগত করা হয়েছে। 

পথচারী খায়রুল ও হৃদয় জানিয়েছেন, দক্ষিণ যাত্রবাড়ি মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় একটি ট্রাক রিকশাকে চাপা দেয়। এতে দু'জন নিহত হয়। তাদের ধারণা, নিহত দু'জন রিকশা চালক ও আরোহী।

তারা আরও জানান, ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে।