মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে র‍্যাবের অভিযান, অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার তিন

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনগত রাতে র‍্যাব-২ এর একটি দল ক্যাম্পে এই ব্লক রেইড পরিচালনা করে। অভিযানে উদ্ধার করা হয়েছে একটি শুটার গান, চাপাতি এবং বিপুল পরিমাণ হেরোইন, ইয়াবা ও গাঁজা।

অভিযান শেষে র‍্যাব-২-এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার জানান, অপরাধীদের নিরাপদ আবাসস্থল হিসেবে জেনেভা ক্যাম্পকে আর ব্যবহার করতে দেওয়া হবে না।

এর আগে অনেক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হলেও তারা জামিনে বেরিয়ে এসে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ছে।

rab

তিনি আরও বলেন, যারা জামিনে মুক্তি পেয়ে আবারও মাদক কারবার শুরু করেছে এবং যারা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন এই কর্মকর্তা।