রাশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, বাংলাদেশিদের সতর্ক করলো রুশ দূতাবাস

রাশিয়ায় যেতে ইচ্ছুক কিংবা ফাঁদে পড়ে রাশিয়ায় গিয়ে আটকে পড়া বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকাস্থ রুশ দূতাবাস। 

সোমবার (২৫ মে) বিকেলে একাত্তর টেলিভিশনকে পাঠানো এক ই-মেইলে দূতাবাস এই সতর্কবার্তা জারির বিষয়টি নিশ্চিত করেছে। 

সতর্কবার্তায় বলা হয়, ইউক্রেনে পরিচালিত রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে অংশ নেয়ার সঙ্গে দূতাবাসের কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়টি কোনোভাবেই দূতাবাস সংশ্লিষ্ট বিষয় নয়। 

আরও বলা হয়, বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর বিজ্ঞাপন, তথ্য ও কর্মকাণ্ডের দায় নেবে না রাশিয়ার দূতাবাস। 

এছাড়া বিবৃতিতে জানানো হয়, দূতাবাসের ওয়েবসাইটে এ বিষয়ে সতর্কবার্তা অনেক আগে থেকেই দিয়ে রাখা হয়েছে।