আগামী দুই বছরের জন্য অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো’র সভাপতি অঞ্জন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম নির্বাচিত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) সংগঠনটির দশম বার্ষিক সভা শেষে প্রকাশিত দাপ্তরিক নির্বাচনী ফলাফলে এ তথ্য জানানো হয়।
এদিন অ্যাটকো’র নির্বাচন কমিশনের চেয়ারম্যান আহমাদ ইকবাল হাসান স্বাক্ষরিত ওই ফলাফলে নতুন নির্বাহী কমিটির বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে সহ-সভাপতি পদে জয়লাভ করেছেন কাজী জাহেদুল হাসান এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন জহিরুদ্দিন মাহমুদ মামুন।
এছাড়া নির্বাহী কমিটির পরিচালক পদে যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন—মোস্তফা কামাল, মোহাম্মদ মোসাদ্দেক আলী, মো. জসীম উদ্দিন, মো. লিয়াকত আলী খান মুকুল, টিপু আলম মিলন, মো. হাসান, শামীম ইসলাম, সৈয়দ সমাদুল হক এবং নাভিদুল হক।