রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সুনির্দিষ্ট কিছু অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বসুন্ধরার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।