রায়েরবাজারে কাঁচাবাজারের পাশে বসতঘরে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারের পাশে ছোট ছোট টিনের বসতঘর ও কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল ১০টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট।

পরে সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহত নেই।