রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।
এর আগে, শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এতে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ৫৩ জন, মতিঝিল বিভাগ ৩৭ জন, তেজগাঁও বিভাগ ৫৫ জন, মিরপুর বিভাগ ৬৯ জন, গুলশান বিভাগ ৩৫ জন ও উত্তরা বিভাগ ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ১৫৪ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা, ১১৫৫ টাকা, ৮ টি মোবাইলফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।