বৈদ্যুতিক খুঁটিতে ঝুলন্ত অর্ধগলিত মরদেহ

চট্টগ্রাম নগরীর খুলশী থেকে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা নগরীর জালালাবাদ রূপসী পাহাড়ের ওই খুঁটিতে মরদেহটি ঝুলতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

প্রাথমিকভাবে এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহত খোকন পেশায় একজন দিনমজুর ছিলেন।

নিহতের স্বজনদের দাবি, পূর্ব-শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

আরও পড়ুন: সাঙ্গু নদীতে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ সাত

নিহত খোকন চারদিন ধরে নিখোঁজ ছিল বলেও জানায় তার পরিবারের সদস্যরা।

পুলিশ জানায় তদন্ত সাপেক্ষে এই ঘটনার আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


একাত্তর/আরএ