দোতারার সুরে চলে পাঁচ দৃষ্টি প্রতিবন্ধীর সংসার

একই পরিবারের পাঁচ জন দৃষ্টি প্রতিবন্ধীর বেঁচে থাকার একমাত্র অবলম্বন দোতারা। ভিক্ষার পথে নয়, পথে পথে দোতারা বাজিয়ে আর ভাওয়াইয়া-ভাটিয়ালি'র গান গেয়ে নয় সদস্যের একটি পরিবারকে বাঁচিয়ে রেখেছেন নুরন্নবী। 

ইউপি চেয়ারম্যান স্বীকার করেছেন করোনার দূর্যোগেও এই পরিবারটি কোন সাহায়তা পাননি। জেলা প্রশাসক বলেছেন, পরিবারটির জন্য বিশেষ সহায়তা দেয়া হবে। আদিতমারীর উপজেলার সাংকার চড়া গ্রাম। হাটে-মাঠে-ঘাটে দোতরা বাজিয়ে নিত্যদিন গান গেয়ে চলেছেন, নুরন্নবী। এই গানে বেঁচে থাকে নয় সদস্যের পরিবার।

লালমনিরহাট আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সাংকার চড়া গ্রামে পরিবারটির দুর্বিষহ অনটনের জীবন। শত অভাবেও ভিক্ষার পথে যায়নি পরিবারটি। ২৫ বছর আগে দৃষ্টি প্রতিবন্ধী স্বামী এনতাজুলকে নিয়ে সংসার শুরু হয়েছিলো নূরজাহান বেগমের। এক মেয়ে আর তিন ছেলের সবাই দৃষ্টি প্রতিবন্ধী। 

স্থানীয় ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম ও চেয়ারম্যান মোঃ ছালেকুজ্জামান প্রামানীক স্বীকার করেছেন, এই পরিবারটি করোনাকালেও কোন সহযোগিতা পাননি। একই পরিবারে পাঁচ জন দৃষ্টি প্রতিবন্ধীসহ ৯ সদস্যের পরিবারটির জন্য বিশেষ সহযোগিতার ব্যবস্থা নেয়া হবে বলে জানাচ্ছেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর।

অসহায় দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারটির জন্য বিশেষ ব্যবস্থা নেবে সরকার ও সংশ্লিষ্টরা এমন প্রত্যাশা সকলের।


একাত্তর/ এনএ