রাতের আঁধারে এক বিধবা নারীর (৪০) ঘরে প্রবেশ করায় জনতার হাতে আটক বাউফল থানার এএসআই রফিকুল ইসলামকে পটুয়াখালীর পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।
শনিবার (৯ অক্টোবর) দুপুরে তাকে ক্লোজ করা হয় বলে জানিয়েছেন থানার ওসি আল মামুন।
স্থানীয়ভাবে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে বাউফল থানার এএসআই রফিকুল ইসলাম (৪২) বাউফল সদর ইউনিয়নের যৌতা গ্রামে এক বিধবা নারীর ঘরের প্রবেশ করেন। কিছু সময় পর ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় প্রতিবেশী কয়েকটি বাড়ির শতাধিক লোকজন তাকে আটক করে।
একপর্যায়ে তাকে মারধর করেন স্থানীয়রা। পরে এক আওয়ামী লীগ নেতার হস্তক্ষেপে পুলিশের ওই এএসআই ছাড়া পান। এর কিছুক্ষণ পর থানা থেকে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
এ ঘটনা জেলা পুলিশ সুপার অবহিত হওয়ার পর অভিযুক্ত এএসআইকে পটুয়াখালী পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
আরও পড়ুন: যৌনকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, শনিবার দুপুরে পুলিশের ওই এএসআইকে পটুয়াখালী পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তর/আরএ