সেনাবাহিনীর আর্মি এভিয়েশন ফরোয়ার্ড বেস উদ্বোধন

পার্বত্য এলাকাসহ প্রত্যন্ত অঞ্চলে সেনাবাহিনীর আভিযানিক কার্যক্রমে বিমান ও জরুরী সহায়তার কাজ ত্বরান্বিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন ফরোয়ার্ড বেস উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) চট্টগ্রামের পতেঙ্গায় এ উদ্বোধন কার্যক্রম পরিচালিত হয়।

আর্মি এভিয়েশন গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি দুইটি অত্যাধুনিক প্রযুক্তির বেল-৪০৭ জিএক্সআই হেলিকপ্টার।

নতুন এভিয়েশন বেস ও হেলিকপ্টার উদ্বোধন আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, সম্পদের সীমাবদ্ধতা শর্তেও আর্মি এভিয়েশন এর আধুনিকায়নের কাজ এগিয়ে চলেছে।

আরও পড়ুন: ইয়েমেনে গভর্নরের গাড়িতে বোমা হামলা, নিহত ছয়

দেশের দক্ষিণাচল, সেন্টমার্টিন দ্বীপসহ পার্বত্য অঞ্চলের গুরুত্বের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবেলা, আভিযানিক ও প্রশাসনিক কাজ, পার্বত্য অঞ্চলে রসদ সরবরাহসহ গুরুত্বপূর্ণ কাজ এখন থেকে চট্টগ্রাম আর্মি এভিয়েশন বেস থেকে পরিচালনা করা সম্ভব হবে।

এছাড়া অন্তর্ভুক্ত হেলিকপ্টারগুলো বৈমানিকদের প্রশিক্ষণ ছাড়াও বিমান থেকে অনুসন্ধান, পর্যবেক্ষণ ও চিকিৎসা মিশনেও ব্যবহার করা যাবে বলে জানান সামরিক কর্মকর্তারা।


একাত্তর/টিএ