কুমিল্লায় বাসের ধাক্কায় সিএন‌জি আরোহী স্বামী স্ত্রীর মৃত্যু

কুমিল্লার বুড়িচংয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলো। এ ঘটনায় একজন আহত হয়েছে।

নিহতরা হলেন, কু‌মিল্লা আদর্শ সদর উপজেলার রত্নবতী এলাকার মৃত আসমত আলীর ছেলে আবু সাইদ (৫৩), তার স্ত্রী রুমি আক্তার (৪৩)। 

শনিবার (১৬ অক্টোবর) রাত ৮ টা ১৫ মিনিটে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের বু‌ড়িচং উপ‌জেলার ময়নামতি  কাটাজাঙ্গাল এলাকায় এ দুর্ঘটনা‌ ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোঃ করিম জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলামুখী তৃষা গোল্ড পরিবহন এর একটি বাস দ্রুতগ‌তি‌তে একই মুখী সিএনজি চালিত অটোরিকশাকে ওভারটেক করত গিয়ে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী রুমি আক্তার নিহত হয়। হাসপাতালে নেয়ার পথে তার স্বামী আবু সাইদ মারা যান।

দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশাও বাস উদ্ধার করা হয়ে‌ছে। ত‌বে চালক ও হেলপার পা‌লি‌য়ে গে‌ছে। এঘটনায় এক‌টি মামলা দা‌য়ের প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

একাত্তর/এআর