আত্মীয়ের জানাজা থেকে ফেরার পথে প্রাণ হারালেন দুই যুবক

গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

নিহতরা হলেন শ্রীপুরের কাজল সরদার (৩০) ও শ্রীপুর উপজেলার ভিটিপাড়া গ্ৰামের আবুল কালাম (৪০)। 

শনিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে শ্রীপুর রাজাবাড়ি আঞ্চলিক সড়কের জয়নারানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: কাপ্তাইয়ে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীকে গুলি করে হত্যা

শ্রীপুর থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, এক আত্মীয়ের জানাজা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন কালাম ও কাজল। একপর্যায়ে তারা শ্রীপুর রাজাবাড়ি আঞ্চলিক সড়কের  জয়নারানপুর কয়েল কারখানা সংলগ্ন স্থানে পৌঁছলে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তারা দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। এসময় ঘটনাস্থলেই মারা যান কাজল মিয়া। পরে হাসপাতালে নেওয়ার পথে কালাম মিয়ার মৃত্যু হয়।


একাত্তর/এসজে