স্বামীকে শ্বাসরোধে হত্যার স্বীকারোক্তি দিলেন স্ত্রী

পরকীয়ার জেরে নাটোরের নল-ডাঙ্গায় মুদি দোকানি আব্দুর রাজ্জাককে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করার কথা স্বীকার করেছেন স্ত্রী সালমা বেগম।

রোববার (১৭ অক্টোবর) সকালে, পুলিশের কাছে সালমা বেগম স্বীকাররোক্তিমূলক জবানবন্দি দেন। এবং তা রের্কড করার পর আদালতে পাঠানো হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গত শুক্রবার মোমিনপুর গ্রামের মুদি দোকানি আব্দুর রাজ্জাক খাঁকে রাতের খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধে হত্যা করে তার স্ত্রী ও প্রেমিক আহমদ আলী।

এই ঘটনায় নিহতের মা আছিয়া বেগম বাদী হয়ে নলডাঙ্গা থানায় ছেলের বউ সালমা বেগম ও তার প্রেমিক আহমদ আলীকে আসামী করে একটি হত্যা মামলা করেন।

নিহত আব্দুর রাজ্জাক মুদি দোকানের পাশাপাশি কৃষিকাজও করেন। শুক্রবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরে খাবার খেয়ে তিনি ঘুমাতে যান। রাত দেড়টার দিকে স্ত্রী সালমা বেগম তার স্বামী মারা গেছে চিৎকার করতে থাকেন।

আরও পড়ুন: নড়াইলে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

চিৎকার শুনে পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা ছুটে এসে আব্দুর রাজ্জাককে মৃত অবস্থায় দেখতে পান। এসময় আব্দুর রাজ্জাকের রহস্যজনক মৃত্যু নিয়ে হইচই শুরু হয়।

এলাকাবাসী নিহতের স্ত্রী সালমা বেগমকে (৩৫) আটক করে পুলিশকে খবর দিয়ে পুলিশ পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।


একাত্তর/আরএ